পটুয়াখালী জেলা পুলিশের উদ্যোগে ভাড়াটিয়া নিবন্ধন ফরম চালু সংক্রান্ত মতবিনিময় সভা
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী
তারিখ: ২০১৬-০৭-১৯ | সময়: ০৮:৫২:২৭
স্টাফ রিপোর্টার ॥ পটুয়াখালী জেলায় সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে “ ভাড়াটিয়া নিবন্ধন ফরম” চালু সংক্রান্ত মতবিনিময় সভা পুলিশ প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।
১৯ জুলাই মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার ফয়েজ আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার সৈয়দ মোসফিকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র ডাঃ মোঃ শফিকুল ইসলাম, পটুয়াখালী সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব অ্যাড. মো. তারিকুজ্জামান মনি, যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, ইসলামিক ফাউন্ডেশন’র উপ-পরিচালক মোহাম্মাদ মাহাবুবুল আলম। উক্ত মতবিনিময় সভায় প্রশাসনের কর্মকর্তা, ইমামগণ উপস্থিত ছিলেন।
Comment Disabled



