প্রকৌশলী কামরুজ্জামানের মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শোক
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী
তারিখ: ২০১৬-০৯-০২ | সময়: ০৮:৪৯:৩২
স্টাফ রিপোর্টার ॥ পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌশলী মোঃ কামরুজ্জান খান ১ সেপ্টেম্বর ইনস্টিটিউটের কোয়ার্টারে হৃদযন্ত্রের ক্রিয়াবন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি-----রাজিউন)।
তিনি পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের দীর্ঘ ১০ বছর যাবৎ সিভিল বিভাগের বিভাগীয় প্রধান, উপধ্যক্ষ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, বাংলাদেশ কারিগরি শিক্ষক পরিষদের পটুয়াখালী শাখার সভাপতিসহ বিভিন্ন কার্যক্রম ও সংগঠনের সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছিল। এছাড়াও তিনি ০১ স্ত্রী, ০১ মেয়ে, বাবা, মা, ভাই বোনসহ অসংখ্য ছাত্র/ছাত্রী, গুণিজন রেখে গেছেন। তার এই অকাল মৃত্যুতে তার আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক জানিয়েছেন বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান।
অধ্যক্ষ, পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটঃ পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌশলী মোঃ কামরুজ্জান খান এর মৃত্যুতে শোক জানিয়েছেন পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী হাসান মোঃ কামরুজ্জান। শোকবার্তা দেন সাধারন সম্পাদক প্রকৌশলী মোঃ জাকির হোসেন। ছাত্র ও সেচ্ছাসেবী সংগঠন শুকতারা স্টুডেন্ট ফোরাম। সংগঠনটির প্রধান সমন্বয়কারী মোঃ জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ক্রীড়া ও সেচ্ছাসেবী সংগঠন পটুয়াখালী রাইডার্স। সংগঠনটির সভাপতি মোঃ আব্দুল হাই মুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ পটুয়াখালী শাখা। সংগঠনটির সভাপতি শুভ হাওলাদার ও সাধারণ সম্পাদক হিরণ সরকার এই শোক বার্তা দেন।
Comment Disabled



