সন্ত্রাস ও জঙ্গীবাদ ঐকবদ্ধভাবে মোকাবেলা করতে হবে

স্টাফ রিপোর্টার 3
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী

তারিখ: ২০১৬-০৭-১৭ | সময়: ০৯:০৯:২২

স্টাফ রিপোর্টার ॥ ইসলামিক ফাউন্ডেশন পটুয়াখালী’র উদ্যোগে “সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে ইসলামের আহবান শীর্ষক কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে।
১৭ জুলাই রবিবার সকাল ১০টায় ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে র্শীষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এ.কে.এম শামিমুল হক ছিদ্দিকী।
ইসলামিক ফাউন্ডেশন এর উপ-পরিচালক মোহাম্মাদ মাহাবুবুল আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার সৈয়দ মোসফিকুর রহমান, জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব খান মোশারফ হোসেন, পৌর মেয়র ডাঃ মোঃ শফিকুল ইসলাম, পটুয়াখালী সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড.তারিকুজ্জামান মনি, যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন এর গবেষক ও অনুবাদক এবং মাদ্রাসা আশরাফুল উলুম, তেজগাঁও,ঢাকা এর অধ্যক্ষ মাওলানা আবু সুফিয়ান যাকী, প্রধান কার্যালয় ইলামিক ফাউন্ডেশন এর সহকারী পরিচালক মোঃ আলী জিন্নাহ, ইলামিক ফাউন্ডেশন’র সহকারী পরিচালক মোঃ হাবীবুর রহমান, সদার উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বি এম শাহজাহান পারভেজ। এছাড়া কর্মশালায় সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে ইসলামের আহবান শীর্ষক কর্মশালায় জেলার ৮টি উপজেলার প্রায় ছয় শতাধিক ইমাম সহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় দেশের শান্তি কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মাওলানা আব্দুল হালিম। কর্মশালায় জেলা পর্যায়ে খানকা ও মাজার প্রধানগণ, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত শিশু স্কুলের প্রধানগণ, সুধীজন, সাংবাদিক উপস্থিত ছিলেন। কর্মশালায় বক্তরা বলেন, সন্ত্রাস ও জঙ্গীবাদ দেশ ও জাতির প্রধান শত্রু। আমাদের সকলকে মিলে ঐকবদ্ধভাবে মোকাবেলা করতে হবে।





Comment Disabled

Comments