পটুয়াখালীতে জেলা কমিউনিস্ট পার্টির আলোচনা সভা
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী
তারিখ: ২০১৬-০৭-১৫ | সময়: ০৯:২৮:০০
স্টাফ রিপোর্টার ॥ আগামী ২৮-৩১ অক্টোবর অনুষ্ঠিতব্য বাংলাদেশের কমিউনিস্ট পার্টি’র একাদশ জাতীয় কংগ্রেসকে সামনে রেখে তৃণমূল পর্যায় রাজনৈতিক প্রস্তাব (খসড়া) দলিল সংশোধন, সংযোজন ও বিয়োজন করার লক্ষ্যে ১৫ জুলাই শুক্রবার সকাল ১১টায় সরকারি কলেজ রোডস্থ জেলা মহিলা পরিষদ মিলনায়তনে পটুয়াখালী জেলা কমিউনিস্ট পার্টির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড শাহাবুদ্দিন আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় রাজনৈতিক প্রস্তাব (খসড়া) দলিল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন কেন্দ্রীয় কমিউনিস্ট পার্টির সদস্য কমরেড মাহবুব আলম, অধ্যাপক মুস্তাফিজুর রহমান, কাজল রহমান, জেলা কমিটির সদস্য আবদুল আজিজ দুয়ারী, প্রিয় লাল সরকার, অমল দত্ত, সমির কর্মকার, দিপালী রানী রায়, তাপসী কর্মকার সহ বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ। সভায় কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক প্রস্তাবনা (খসড়া) দলিল উপস্থাপনা করেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড মোতালেব মোল্লা। আলোচনা সভায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Comment Disabled



