নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির ফ্রি কুপন’র পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার 3
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী

তারিখ: ২০১৬-০৭-১৫ | সময়: ০৯:১৩:২৬

স্টাফ রিপোর্টার ॥ পটুয়াখালীতে প্রতি বছরের ন্যায় পবিত্র ঈদ উপলক্ষে নিউ মার্কেট ব্যবসায়ী সমিতি কর্তৃক আয়োজিত ফ্রি কুপন-২০১৬ এর পুরুস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৫ জুলাই বিকাল ৫টায় পৌর নিউ মার্কেট চত্বরে ১০জন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আতাহার মৃধা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন পটুয়াখালী সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব অ্যাড. মো. তারিকুজ্জামান মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সহ-সভাপতি মোঃ শামিম হোসেন, সাধারণ সম্পাদক মনির তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক লিটন মৃধা প্রমুখ।





Comment Disabled

Comments