পটুয়াখালীতে শিবির ও ছাত্রদলের ১২জন কর্মী আটক
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী
তারিখ: ২০১৬-০৬-৩০ | সময়: ০৮:২১:১৭
আতিকুল আলম: পটুয়াখালীতে নাশকতা ঘটানোর আশংকায় শহর শাখা ছাত্র শিবিরের সভাপতি মো. কবির হোসেন সহ ১২জন শিবির ও ছাত্রদল কর্মীকে আটক করেছে পুলিশ।
পটুয়াখালী সদর থানার ওসি মো. জিয়াউল হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নাশকতার আশংকায় শিবির ও ছাত্রদলের ১২জনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে আটককৃতের নাম প্রকাশ করা হচ্ছে না বলেও জানান ওসি।
Comment Disabled



