বক্সিং প্রতিভা অন্বেষণ কর্মসূচির বাছাই প্রতিযোগিতা
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী
তারিখ: ২০১৬-০৮-২৮ | সময়: ০৮:১১:৫০
স্টাফ রিপোর্টার ॥ জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে পটুয়াখালী জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক বক্সিং প্রতিভা অন্বেষণ কর্মসূচি-২০১৬ অংশগ্রহণকারী বক্সারদের জেলা পর্যায়ে বাছাই প্রতিযোগিতা।
২৮ আগস্ট রবিবার বিকাল ৪টায় পটুয়াখালী রশিদ কিশলয় বিদ্যায়তন মাঠে বক্সার বাছাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলতাফ হোসেন সিকদার, অতিরিক্ত সাধারণ সম্পাদক আ.ন.ম আমিনুল হক মামুন, জাতীয় বক্সিং কোচ মো. জামিল আক্তার।
জেলা পর্যায় বক্সিং প্রতিভা অন্বেষণ কর্মসূচির বক্সিং প্রশিক্ষণে ৮জন ছেলে ও ৮জন মেয়ে নির্বাচিত হয়েছেন। বক্সিং প্রশিক্ষণে নির্বাচিতরা হলেন: মারজানা আক্তার, পশমী আক্তার, তানজিলা আক্তার, পারভীন আক্তার, মোসা. আফরীন আক্তার, নুরুন্নাহার ও জুমা, মো. আজাদ, সাকিল, সৌরভ দেনাথ, মো. নুর আলম, সুজন কাজী, শাকিব শেখ, শাকিল হোসেন ও রাসেল।
এ প্রশিক্ষন ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে বলে কোচ জামিল আক্তার জানান। এ প্রশিক্ষণ শেষে সবচেয়ে ভাল পারফরমেন্স ২জন ছেলে ও ২জন মেয়েকে জাতীয় পর্যায় বক্সিং প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ পাবেন বলে জানান কোচ জামিল আক্তার।
Comment Disabled



