রাজু মিয়া’র ২য় মৃত্যুবার্ষিকী পালিত
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী
তারিখ: ২০১৬-০৮-২৭ | সময়: ০৯:০৪:০১
স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত ঘনিষ্ঠ সহচর মুজিব বাহিনীর উপ-প্রধান, ধানমন্ডী থানা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, ঢাকা মহানগর আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, মোহাম্মদ ইসহাক মডেল ডিগ্রী কলেজ ও বেগম ফজিলাতুননেছা পলিটেকনিক ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পটুয়াখালীর কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান রাজু মিয়ার ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৭ আগস্ট শনিবার সকাল ১১টায় মোহাম্মদ ইসহাক মডেল ডিগ্রী কলেজ মিলনায়তনে শোক সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা খান মোশারেফ হোসেন। ২য় মৃত্যু বার্ষিকীতে কলেজ অধ্যক্ষ নাজমা সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মরহুমের জ্যেষ্ঠ পুত্র জেলা আওয়ামীলীগের সদস্য ফজলে মাসুদুর রহমান পাপ্পা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. খন্দকার আঃ হাই, জেলা গণফোরামের সভাপতি অ্যাড. আঃ আজিজ, জেলা জাসদের সাধারণ সম্পাদক শ.ম. দেলোয়ার হোসেন দিলিপ, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আঃ মান্নান, প্রচার সম্পাদক সৈয়দ বাবুল, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি কালাম ফকির, একেএম কলেজের সহকারী অধ্যাপক আঃ সালাম, মো. হাফিজুর রহমান। অনুষ্ঠানে দোয়া মিলাদ পরিচালনা করেন সরকারী কলেজ মসজিদের ইমাম আলহাজ¦ মাওলানা মো. শামসুল আলম।
Comment Disabled



