শোক সংবাদ
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী
তারিখ: ২০১৬-০৮-২৭ | সময়: ০৭:২৫:৫১
স্টাফ রিপোর্টার ॥ পটুয়াখালীর সাবেক ফুটবলার, কলেজ শিক্ষক নজরুল ইসলাম সবুজ (৫৪) ২৭ আগস্ট শনিবার সকাল সাড়ে ৬ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্ন্ালিল্লাহি------রাজিউন)। মৃতুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার মাগরিববাদ পটুয়াখালী মদিনা জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজের জানান শেষে পৌর গোরস্থানে দাফন করা সম্পন্ন। পটুয়াখালী শহরের বনিক পট্টি এলাকার নজরুল ইসলাম সবুজ সদর উপজেলার জৈনকাঠি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম ইছাহাক আলী মৃধা’র (ইছাহাক মাষ্টার) কনিষ্ঠ পুত্র। মরহুম সবুজ পটুয়াখালী মৌকরণ বিএলপি ডিগ্রি কলেজের প্রভাষক ছিলেন। তার এই অকাল মৃতুতে পটুয়াখালীর ক্রীড়াঙ্গনসহ তার কলেজর শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছেন।
Comment Disabled



