পটুয়াখালীতে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মা সমাবেশ
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী
তারিখ: ২০১৬-০৮-২৪ | সময়: ০৮:৪৬:১৫
স্টাফ রিপোর্টার ॥ পটুয়াখালী লতিফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ, ২য় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ আগস্ট বুধবার বেলা ১১টায় লতিফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশিদা বেগম এর সভাপতিত্বে মা সমাবেশ, ২য় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোল্লা বখতিয়ার রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষক এসোসিয়েশনের সভাপতি আঃ রব মিয়া, সাংবাদিক জালাল আহমেদ। আরও বক্তব্য রাখেন অভিভাবক সাইদুর রহমান সাঈদ, সহকারি শিক্ষিকা হালিমা বেগম, শিক্ষার্থী মোঃ শফিকুল ইসলাম। বক্তারা সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী অভিভাবক উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ১ম শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত ২য় সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষণা করেন প্রধান শিক্ষিকা রাশিদা বেগম।
Comment Disabled



