মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী
তারিখ: ২০১৬-০৮-২৩ | সময়: ০৯:০৭:৩৬
স্টাফ রিপোর্টার ॥ পটুয়াখালীতে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংগঠন উদ্দীপন উদ্যোগে অতিদরিদ্র উপকারভোগী মেধাবী ১৮ জন শিক্ষার্থীর মাঝে দুই লক্ষ ৭০ হাজার টাকার শিক্ষা বৃত্তির চেক বিতরন অনুষ্ঠান ২৩ আগস্ট মঙ্গলবার সকাল ১১টায় উদ্দীপন আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
উদ্দীপন পটুয়াখালী জোনের ম্যানেজার মো. আয়ুব হোসাইন এর সভাপতিত্বে মেধাবী শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক একেএম শামিমুল হক ছিদ্দিকী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মো. রুহুল আমিন খান, উদ্দীপন ঢাকা প্রধান অফিসের সহকারী পরিচালক মো. শহিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উদ্দীপন পটুয়াখালীর আঞ্চলিক ব্যবস্থাপক মো. মিজানুর রহমান, আঞ্চলিক অফিসার মো. হাফিজুর রহমান, মো. জহিরুল ইসলাম, আঞ্চলিক অর্থ ব্যবস্থাপক মো. হাফিজুর রহমান, মো. কায়ুম সহ মেধাবী শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ ১৮জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীর প্রত্যেককে ১৮ হাজার টাকা করে শিক্ষাবৃত্তির চেক প্রদান করেন।
Comment Disabled



