জেলা আওয়ামী আইনজীবী সহকারী পরিষদের উদ্যোগে আলোচনা সভা
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী
তারিখ: ২০১৬-০৮-২২ | সময়: ০৯:০৭:০২
স্টাফ রিপোর্টার ॥ পটুয়াখালীতে জেলা আওয়ামী আইনজীবী সহকারী পরিষদের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ আগস্ট সোমবার বিকাল ৪টায় জেলা আইনজীবী সমিতির ক্যান্ট্রিনে দোয়া মাহফিল ও আলোচনা সভায় জেলা আওয়ামী আইনজীবী সহকারী পরিষদের সভাপতি মোঃ সামসুল আলম’র সভাপতিত্বে দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ কুদ্দুস মৃধা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, পটুয়াখালী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব অ্যাড. মো. তারিকুজ্জামান মনি, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ গোলাম সরোয়ার, সাবেক ভিপি আব্দুল মান্নান, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. নজরুল ইসলাম বাদল, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাড. বিভা রাণী সাহা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ শাহজাহান খান, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক অ্যাড. হারুন অর রশিদ। জেলা আইনজীবী সহকারী পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন সিকদার’র সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জিপি অ্যাড. মোঃ সাহাবুদ্দিন, পিপি গোলাম ওহিদ চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগের সদস্য অ্যাড. মো: নাসির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদুল হাসান, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহজালাল খান, জেলা শ্রমিক লীগের সভাপতি অ্যাড. শাহিন মিয়া, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মনির, বাউফল পৌর আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মোঃ সহিদুল ইসলাম, সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নেছার উদ্দিন বাহাদুর। অন্যান্য দের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর হাওলাদার, এস এম ফারুক, জেলা শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলহাদী সোহাগ, জেলা আওয়ামী আইনজীবী সহকারী পরিষদের সাংগঠনিক সম্পাদক চিত্ররঞ্জন দত্তসহ জেলা ও বিভিন্ন উপজেলা সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা পরিচালনা করেন জেলা আওয়ামী আইনজীবী সহকারী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Comment Disabled



