জেলা আওয়ামীলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার 3
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী

তারিখ: ২০১৬-০৮-২১ | সময়: ০৯:২৩:১৮

 

স্টাফ রিপোর্টার ॥ পটুয়াখালীতে জেলা আওয়ামীলীগের উদ্যোগে ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলা ও জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলার নিহত বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনায় ১২তম বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২১ আগস্ট রবিবার সন্ধ্যা ৭টায় জেলা আওয়ামীলীগের কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভায় জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ কুদ্দুস মৃধা’র সভাপতিত্বে দোয়া মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, পটুয়াখালী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব অ্যাড. মোঃ তারিকুজ্জামান মনি, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ গোলাম সরোয়ার, সাবেক ভিপি আব্দুল মান্নান, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক অ্যাড. হারুন অর রশিদ, উপ-দপ্তর সম্পাদক ও কালিকাপুর ইউপি চেয়ারম্যান তানভীর আহম্মেদ, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ সাইদুর রহমান লেলিন, শিক্ষাও মানব সম্পদ বিষয়ক সম্পাদক প্রফেসর আঃ ছালাম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগের সদস্য অ্যাড. মো: নাসির উদ্দিন, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহজালাল খান, জেলা শ্রমিক লীগের সভাপতি অ্যাড. শাহিন মিয়া, জেলা আওয়ামী প্রজন্মলীগের আহবায়ক মোঃ অলিউজ্জামান রাসেল, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মনির, জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক আরিফ আলামিন, পৌর আওয়ামীলীগের সহ সভাপতি মনু তালুকদারসহ জেলা ও বিভিন্ন উপজেলা সহ অঙ্গসংগঠনেরনেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 





Comment Disabled

Comments