প্রেসক্লাবের উদ্যোগে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন

স্টাফ রিপোর্টার 3
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী

তারিখ: ২০১৬-০৮-২০ | সময়: ০৮:৩৯:১৫


স্টাফ রিপোর্টার ॥ পটুয়াখালী প্রেসক্লাবের উদ্যোগে ২০ আগস্ট শনিবার দুপুর সাড়ে ১২টায় জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
পটুয়াখালী প্রেসক্লাব কার্যালয়ের সামনে স্থানীয় সাংবাদিকরা ঘন্টাব্যাপি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালন করেছে। মানববন্ধন ও সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি অতুল চন্দ্র দাস, স্বপন ব্যানার্জী, সাধারণ সম্পাদক মুফতী সালাহ্ উদ্দিন, দৈনিক পটুয়াখালী’র বার্তা সম্পাদক জালাল আহমেদ প্রমুখ।
বক্তরা বলেন, জামায়াত-শিবিরসহ স্বাধীনতার পরাজিত শক্ররা দেশের উন্নয়ন ও অগ্রগতি ব্যাহত করার লক্ষ্যে এই সন্ত্রাস ও জঙ্গিবাদী কার্যক্রম চালাচ্ছে। তারা বিভিন্নভাবে ভুল বুঝিয়ে মেধাবী তরুণ শিক্ষার্থীদের এই জঙ্গিবাদী কাজে সংশ্লি¬ষ্ট করছে। তাদের অপতৎপরতার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানের আহবান জানান।
কলাপাড়া প্রতিনিধি জানান, জঙ্গীবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ শ্লোগানকে সামনে রেখে শনিবার বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে সাংবাদিকরা মানববন্ধন করেছে। প্রেসক্লাব আয়োজিত প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে কলাপাড়ায় কর্মরত সকল সাংবাদিকরা অংশ নেয়। এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মেজবাহউদ্দিন মাননু, সাধারণ সম্পাদক মোহসিন পারভেজ ও সাবেক সভাপতি হুমায়ুন কবির। বক্তারা জঙ্গীবাদ রুখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
জাহিদুল ইসলাম বেলাল জানান, শনিবার বেলা ১১ টায় কুয়াকাটা প্রেসক্লাবের সদস্যরা জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। মানববন্ধনকালে সাংবাদিকরা বলেন, এ দেশের মানুষ মুক্তিযুদ্ধ ও স্বাধীনতায় বিশ্বাস করে। অসাম্প্রদায়িকতা দূর করে জঙ্গিবাদ মুক্ত দেশ গড়াই তাদের লক্ষ। মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার চেতনায় বিশ্বাসী এ দেশে জঙ্গিবাদের কোন স্থান নেই। তাই এ দেশকে চিরতরে জঙ্গিমুক্ত করতে সকলকে এক যোগে জঙ্গিদের বিরুদ্ধে রুখে দাড়ানোর আহবান জানান সাংবাদিকরা।





Comment Disabled

Comments