পটুয়াখালী শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন

স্টাফ রিপোর্টার 3
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী

তারিখ: ২০১৬-০৮-২০ | সময়: ০৮:৩৩:৪০


স্টাফ রিপোর্টার ॥ ৭ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে তেল-গ্যাস- খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটি পটুয়াখালী জেলা শাখার নেতৃবৃন্দ।
২০ আগস্ট শনিবার বেলা ১১টা থেকে ১২ পর্যন্ত পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনারে ঘন্টাব্যাপি অবস্থান কর্মসূচি চলাকালিন সময় বক্তব্য রাখেন তেল-গ্যাস- খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটি পটুয়াখালী জেলা শাখার সদস্য সচিব আব্দুল মোতালেব মোল্লা, যুগ্ম-সদস্য সচিব অ্যাড. জহিরুল আলম সবুজ, সদস্য অতুল চন্দ্র দাস, এম এ হাই আখন্দ, কাজী দিলিপ, সমীর চন্দ্র কর্মকার প্রমুখ। বক্তরা বিদ্যুৎ সমস্যার টেকসই সমাধানে জাতীয় কমিটির ৭ দফা দাবি উপস্থাপন করেন। অবস্থান কর্মসূচিতে তেল- গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটি পটুয়াখালী জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





Comment Disabled

Comments