কালিকাপুর ও মৌকরণ ইউনিয়নে আলোচনা সভা ও দোয়া মিলাদ
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী
তারিখ: ২০১৬-০৮-১৯ | সময়: ০৮:৪২:৩৪
স্টাফ রিপোর্টার ॥ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে সদর উপজেলার কালিকাপুর ও মৌকরণ ইউনিয়ন আওয়ামীলীগ উদ্যোগে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৯ আগস্ট শুক্রবার দুপুর ১২টায় হেতালিয়া বাঁধঘাটস্থ আকন বাড়ি জামে মসজিদে কালিকাপুর ইউনিয়ন শাখা আওয়ামীলীগের আয়োজনে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মিলাদে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আলমগীর। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবিএম শাহজাহান পারভেজ (শাহজাহান ভূইয়া), জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি অ্যাড. মো. শাহিন মিয়া, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সদর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল মাস্টার, সদস্য কামাল হোসেন লিটন, অ্যাড. জলিল মোল্লা, কালিকাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হালিম মৃধা প্রমুখ। অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ ১৫আগস্ট কালো রাতে শাহাদাত বরণকারী সকলের রূহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন আলহাজ¦ মাওলানা হাফেজ মো. আবদুল্লাহ ও হাফেজ এহছান উল্লাহ।
একইদিন সদর উপজেলার মৌকরণ ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে শ্রীরামপুর বাজারে আলোচনা সভা, দোয়া মিলাদ ও খিচুরি বিতরণ করা হয়েছে। মৌকরণ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি একেএম বশির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. রেজাউল করিম আলমগীর মিয়া, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবিএম শাহজাহান পারভেজ (শাহজাহান ভূইয়া), জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি অ্যাড. মো. শাহিন মিয়া, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সদর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল মাস্টার, সদস্য কামাল হোসেন লিটন, মৌকরণ আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাসুদ আলী খান মামুন প্রমুখ। অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ ১৫আগস্ট কালো রাতে শাহাদাত বরণকারী সকলের রূহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. আবু হানিফ।
Comment Disabled



