জঙ্গীবাদ বিরোধী যুব মৈত্রীর মানববন্ধন
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী
তারিখ: ২০১৬-০৮-১৮ | সময়: ০৮:৫১:৪২
স্টাফ রিপোর্টার ॥ পটুয়াখালীতে জঙ্গীবাদ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৮ আগস্ট বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে পটুয়াখালী জেলা যুব মৈত্রী ঘন্টাব্যাপী এ মানব বন্ধনের আয়োজন করে। এসময় উপস্থিত ছিলেন জেলা যুব মৈত্রী আহবায়ক সুমন দাস মুন্না, মাহফুজা ইসলাম, জাহিদুল ইসলাম, হৃদয় কবিরাজ প্রমুখ।
Comment Disabled



