মহিলা কলেজে পাশের হার ৯১.০৩%

স্টাফ রিপোর্টার 3
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী

তারিখ: ২০১৬-০৮-১৮ | সময়: ০৮:৫০:৩২


স্টাফ রিপোর্টার ॥ বরিশাল শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষার ফলাফলে পটুয়াখালী জেলায় সরকারি মহিলা কলেজ এগিয়ে। এ কলেজে এইচএসসি পরীক্ষায় ৫৩১জন ছাত্রী অংশগ্রহণ করে ৪৬৭জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার শতকরা ৯১.০৩। জিপিএ-৫ পেয়েছে ১৬জন। এর মধ্যে বিজ্ঞান শাখায় ৯জন, মানবিক শাখায় ৬জন এবং বাণিজ্যিক শাখায় ১জন।
অপরদিকে পটুয়াখালী সরকারি কলেজের ফলাফল হতাশাব্যাঞ্জক। এ কলেজ থেকে ৪১৮জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। উত্তীর্ন হয়েছে ৩২৪জন। এ কলেজে জিপিএ-৫ পেয়েছে মাত্র ৫ জন। সরকারি কলেজে পাশের হার ৭৭.৫১%। তবে বেসরকারি এ.কে.এম কলেজে পরীক্ষার ফলাফল আশানুরূপ না হলেও পাশের হার ৭০.০৩%। এ কলেজ থেকে ২৮৭ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ২০১ জন।
অপরদিকে মাদ্রাসার মধ্যে পটুয়াখালী ওয়ায়েজীয়া কামিল মাদ্রাসা আলিম পরিক্ষায় ৯৫ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করিয়া শতভাগ উত্তীর্ণ। যার মধ্যে ৬টি এ+ বাকি সব গ্রেড-এ পেয়েছে। সদর উপজেলায় ১৩টি আলিম মাদ্রাসার মধ্যে প্রতি বছরের ন্যায় এবছর ১ম স্থান অধিকার লাভ করেছে।





Comment Disabled

Comments