শোক দিবস উপলক্ষে জেলা পর্যায়ে হিফ্জ প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার 3
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী

তারিখ: ২০১৬-০৮-১৭ | সময়: ০৮:২৮:৩৮


স্টাফ রিপোর্টার ॥ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা পর্যায়ে হিফ্জ প্রতিযোগিতার সনদ ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান।
১৭ আগস্ট বুধবার সকাল ৯টায় বিভিন্ন মাদ্রাসর ছাত্রদের নিয়ে জেলা পর্যায়ে হিফ্জ প্রতিযোগিতার শুরু হয়ে দুপুর ১টায় সনদ ও পুরুস্কার বিতরণ করা হয়।
ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন মৃধা।
স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মোঃ হাবিবুর রহমান। পুরুস্কার বিতরণ শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মাওলানা মোঃ হালিম।





Comment Disabled

Comments