শোক সভা ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার 3
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী

তারিখ: ২০১৬-০৮-১৭ | সময়: ০৮:২৬:০৯


স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের পটুয়াখালী জেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৬ আগস্ট সন্ধ্যা ৭ টায় সরকারি কর্মচারী সমিতি কর্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আলমগীর।
কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি মোঃ মজিবুর রহামান’র সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রমিকলীগের সভাপতি অ্যাড. মোঃ শাহীন মিয়া, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ শাহজাহান খান, কর্মচারী সমন্বয় পরিষদের উপদেষ্টা ও জেলা প্রশাসকের অফিস সুপার গাজী আবুল বশার, সিনিয়র সহ-সভাপতি মোঃ আনছার উদ্দিন, সহ-সভাপতি মোঃ কামাল হোসেন, সহ-সম্পাদক মোঃ হারুন অর রশীদ, মহিলা বিষয়ক সম্পাদক সেলিনা আক্তার, শহিদুল ইসলাম, মোঃ রেজাউল করিম, জামাল হোসেন, আলাউদ্দিন, আলাচনা সভা পরিচালনা করেন কর্মচারী সমন্বয় পরিষদের মোঃ মোখলেছুর রহমান। আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন দক্ষিণ সবুজবাগ জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ আবুল হাসান। আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে ছাত্রলীগ, শ্রমিকলীগসহ কর্মচারী সমন্বয় পরিষদের সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।





Comment Disabled

Comments