ছাত্রলীগের কালো পতাকা মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টার 3
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী

তারিখ: ২০১৬-০৮-১৭ | সময়: ০৮:০৬:৫৬


স্টাফ রিপোর্টার ॥ ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপি জঙ্গি সংগঠন জেএমবির সিরিজ বোমা হামলার বিচারের দাবিতে পটুয়াখালী জেলা ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগের উদ্যোগে কালো পতাকা মিছিল ও সমাবেশ করেছে।
১৭ আগস্ট বুধবার সকাল ১১টায় সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে কালো পতাকা মিছিল বেড় হয়ে কলেজের সকল সড়ক প্রদক্ষিণ করে কলেজ গেটের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তাব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ রাশেদ খান, প্রচার সম্পাদক আরিফ আলআমিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ আতিকুজ্জামান নোমান, উপ অর্থ বিষয়ক সম্পাদক মামুন হাওলাদার, কলেজ ছাত্রলীগের অন্যতম নেতা লুৎফর রহমান রাসেল, তানভীর হাসান আরিফ, রিজন মিয়া প্রমুখ।





Comment Disabled

Comments