পটুয়াখালীতে জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন

স্টাফ রিপোর্টার 3
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী

তারিখ: ২০১৬-০৮-১৭ | সময়: ০৭:৫২:৪৫


“জাতীয় শোক দিবসের ডাক, জঙ্গিবাদ-সন্ত্রাস-সাম্প্রদায়িকতা চিরতরে নিপাত যাক” শ্লোগানকে সামনে রেখে পটুয়াখালীতে মানববন্ধন করেছে জেলা স্বেচ্ছাসেবক লীগ। ১৭ আগস্ট বুধবার সকাল সাড়ে ১০টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শাহনুর হক’র সভাতিত্বে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খান, শহর স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক শাহিন মৃধা, সদর থানা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও সম্মিলিত সাংস্কৃতিক জোট সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স, জেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাড. উজ্জল বোস।
বক্তারা বলেন, দেশকে যারা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় তাদের ষড়যন্ত্র কোন দিনও সফল হবে না। রাজপথে স্বেচ্ছাসেবক লীগের হাজার হাজার নেতা কর্মী রয়েছে। তারা ঐক্যবদ্ধভাবে জঙ্গিদের সকল অপকৌশল মোকাবেলা করবে।





Comment Disabled

Comments