কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ আয়োজনে মানববন্ধন

স্টাফ রিপোর্টার 3
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী

তারিখ: ২০১৬-০৮-১৭ | সময়: ০৭:৪২:৪০


স্টাফ রিপোর্টার ॥ ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ নিপাত যাক-সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াও’ শ্লোগান লেখা ব্যানার নিয়ে পাঁচশতাধিক কোমলমতি শিশুদের মানববন্ধন অনুষ্ঠিত।
১৭ আগস্ট বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বৈরী আবহাওয়ার মধ্যে শেখ রাসেল শিশু পার্কের সামনে বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণ করেছে ১৪টি কেজি স্কুলের পাঁচ শতাধিক কোমলমতি শিশু শিক্ষার্থী। এ মানববন্ধনে অংশগ্রহণকারী কেজি স্কুল সমূহ হচ্ছে-আব্দুর রশিদ কিশলয় বিদ্যায়তন, গ্রীনগার্র্টেন প্রি-ক্যাডেট স্কুল, মর্নিংসান প্রি-ক্যাডেট স্কুল, আদর্শ বিদ্যানিকেতন, প্রভাতী প্রি-ক্যাডেট স্কুল, মরিয়ম নেছা একাডেমী, রাইজিং সান, কালিকাপুর প্রি-ক্যাডেট স্কুল, সাউথ পয়েন্ট একাডেমী, ইটবাড়িয়া প্রি-ক্যাডেট স্কুল, বন্ধুজন প্রি-ক্যাডেট স্কুল, ব্রাইট ফিউচার প্রি-ক্যাডেট স্কুল, ধরান্দী প্রি-ক্যাডেট স্কুল, আমখোলঅ প্রি-ক্যাডেট স্কুল।
এ সময় বক্তব্য রাখেন সাংবাদিক জালাল আহমেদ, সাউথ পয়েন্ট একাডেমীর সদস্য আবদুর রব, নারী উন্নয়ন কর্মী মাহফুজা ইসলাম, রশিদ কিশলয় বিদ্যায়তনে অধ্যক্ষ শিরিন নাহার, সাউথ পয়েন্ট একাডেমীর অধ্যক্ষ মো. সুলতান আহমেদ, গ্রীন গার্ডেন প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ কামরুদদোজা খানম সহ অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠান সমূহের অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ।





Comment Disabled

Comments