জাতীয় শোক দিবসে সম্পাদক’র বাণী
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী
তারিখ: ২০১৬-০৮-১৪ | সময়: ০৭:৫১:৩১
শোকাবহ একটি দিন ১৫ আগস্ট। আজ জাতীয় শোক দিবস, বাঙালি জাতির শোক ও সন্তাপের দিন। আজকের এ শোকাবহ দিনে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহতদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। বঙ্গবন্ধু আজীবন আমৃত্যু একটি গণতান্ত্রিক, প্রগতিবাদী ও অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখেছিলেন। অতঃপর সার্বিক অর্থনৈতিক উন্নয়নসহ অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যথাযথভাবে এ চেতনার প্রতিফলন ঘটিয়ে যথার্থই একটি উদার গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার গুরুদায়িত্ব অর্পিত হয়েছে তারই সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে। বর্তমান প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে বঙ্গবন্ধুর সেই স্বপ্নের বাংলাদেশের যথাযথ রূপায়ন সম্ভব হবে বলেই আমার দৃঢ় বিশ্বাস।
আলহাজ্ব অ্যাড. মো.তারিকুজ্জামান মনি, চেয়ারম্যান, পটুয়াখালী সদর উপজেলা পরিষদ,প্রকাশক ও সম্পাদক, দৈনিক পটুয়াখালী বার্তা ও সদস্য, পটুয়াখালী প্রেসক্লাব।
Comment Disabled



