ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার 3
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী

তারিখ: ২০১৬-০৮-১৩ | সময়: ০৮:৪৮:৩১


স্টাফ রিপোর্টার ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ছোটবিঘাই ইউনিয়ন ছাত্রলীগ ও হাজী মোক্তার আলী ডিগ্রী কলেজ ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৩ আগস্ট বেলা ১২টায় হাজী মোক্তার আলী ডিগ্রী কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগ সভাপতি মোঃ নাসির উদ্দিন হাওলাদার। হাজী মোক্তার আলী ডিগ্রী কলেজ সাবেক ছাত্রলীগ সভাপতি মোঃ মাহাবুব হোসাইন লিটনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছোটবিঘাই ইউনয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ সুলতান মল্লিক, অধ্যক্ষ কামরুল আহসান।
এছাড়া আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বড়বিঘাই ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মোজাম্মেল হক, ছোটবিঘাই ইউনয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খোকন চৌকিদার, মোঃ সালাম গাজী, যুবলীগের সভাপতি জাকির মৃধা, সাবেক সাধারণ সম্পাদক বাচ্চু মৃধা, সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ নেছার উদ্দিন বাহাদুর, সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আতিকুল ইসলাম মিঠু, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল নোমান প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মোহফিল পরিচালনা করেন হাজী মোক্তার আলী ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ ইছারহুল্লাহ।





Comment Disabled

Comments