অপ্রতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

স্টাফ রিপোর্টার 3
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী

তারিখ: ২০১৬-০৮-১১ | সময়: ০৮:২৬:০৬


স্টাফ রিপোর্টার ॥ পটুয়াখালী ২০১৬-১৭ অর্থ বছরে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম জোরদারকরণ শীর্ষক প্রকল্পের আওতায় অপ্রতিষ্ঠানক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
১১ আগস্ট বৃহস্পতিবার বিকাল ৫টায় পটুয়াখালী সদর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সেভ পুরাতন জেলাখানা সড়কস্থ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদরুল আমিন খান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বাকাহীদ হোসেন ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর শুকতারা মহিলা সংস্থার পরিচালক মাহফুজা ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ক্রেডিট সুপারভাইজার মো. কুদ্দুসুর রহমান। প্রশিক্ষণে অপ্রতিষ্ঠানিক বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।





Comment Disabled

Comments