পটুয়াখালীতে এলজিইডি’র উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী
তারিখ: ২০১৬-০৮-০৯ | সময়: ০৮:৪৬:২৬
স্টাফ রিপোর্টার ॥ স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে এলজিইডি‘র উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত।
৯ আগস্ট মঙ্গলবার দুপুর ১২ টায় এলজিইডি মিলনায়তনে এলজিইডি‘র নির্বাহী প্রকৌশলী আবু সালেহ মোঃ হানিফ’র সভাপতিতে এলজিইডি এর সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন এলজিইডি’র তত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল মালেক সরকার, মুক্তিযোদ্ধা মানসকান্তি দত্ত। অনুষ্ঠানে চিত্রাঙ্কনে ক ও খ গ্রুপে মোট ২৫জন প্রতিযোগির মধ্যে ৩জন করে মোট ৬ জন প্রতিযোগিকে সার্টিফিকেট এবং পুরস্কার প্রদান করা হয়। ক ও খ গ্রুপে ১ম বিজয়ী আগামী ১৫ আগস্ট এলজিইডি’র সদর দপ্তরে অনুষ্ঠিতব্য চুড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন এলজিইডি‘র নির্বাহী প্রকৌশলী আবু সালেহ মোঃ হানিফ।
Comment Disabled



