পটুয়াখালীতে জাতীয় মহিলা সংস্থার আয়োজনে মানববন্ধন
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী
তারিখ: ২০১৬-০৮-০৭ | সময়: ০৮:২৬:২৪
স্টাফ রিপোর্টার ॥ বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব’র ৮৬তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে আগামী প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে মায়েদের সচেতন করার লক্ষ্যে পটুয়াখালীতে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালিত।
৭ আগস্ট রবিবার পটুয়াখালী প্রেসক্লাবের সামনে সকাল সাড়ে ১০টা হতে সাড়ে ১১টা পর্যন্ত জাতীয় মহিলা সংস্থা আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী অধ্যাপিকা কাজী কানিজ সুলতানা হেলেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ ব্যক্তিত্ব জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইসমাইল হোসেন মৃধা, প্রবীণ সমাজ সেবক আবুল হোসেন আবু মিয়া, জেলা জাসদের সাধারণ সম্পাদক শ.ম দেলোয়ার হোসেন দিলিপ, সিপিবি’র সাধারণ সম্পাদক কমরেড মোতালেব মোল্লা, পটুয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুফতী সালাউদ্দিন, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদিকা জাকিয়া সুলতানা বেবী, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপিকা শামিমা বেগম, সাংগঠনিক সম্পাদিকা ইসমত আরা বেগম, শুকতারা’র পরিচালক মাহফুজা ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, জাতীয় মহিলা সংস্থা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব এর ৮৬তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে দেশের ৬৪ টি জেলায় একযোগে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা করে।
Comment Disabled



