পিআইএসটি পলিটেকনিক ইন্সটিটিউট’র শিক্ষার্থীদের নবীন বরণ
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী
তারিখ: ২০১৬-০৮-০৭ | সময়: ০৮:০৪:৩১
স্টাফ রিপোর্টার ॥ পি.আই.এস.টি পলিটেকনিক ইন্সটিটিউট, পটুয়াখালীর ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।
৭ আগস্ট রবিবার সকাল ১০টায় লতিফ স্কুল সড়কে পিআইএসটি পলিটেকনিক ইন্সটিটিউট, পটুয়াখালী শিক্ষার্থীদের আয়োজনে হলরুমে নবীন বরণ অনুষ্ঠানে পি আই এস টি পলিটেকনিক ইন্সটিটিউট’র সভাপতি সৈয়দ আল কাইউম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট’র অধ্যক্ষ প্রকৌশলী হাসান মোঃ কামরুজ্জামান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উত্তম কুমার রায়, প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ লুৎফর রহমান, সিনিয়র পরিচালক মিলন কুমার রায়, অধ্যক্ষ এইচ এম জসিম উদ্দিন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পটুয়াখালী সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট’র জুনিয়র ইন্সট্রাক্টর ফারজানা আক্তার, সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের বিভাগীয় প্রধান (ফার্ম মেশিনারী) মোঃ সুফিয়ার রহমান, পটুয়াখালী সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট’র ইন্সট্রাক্টর নন-টেক মোঃ আলতাফ হোসেন প্রমুখ। নবীন বরণ অনুষ্ঠানটির সঞ্চালক হিসেবে ছিলেন পিআইএসটি পলিটেকনিক ইন্সটিটিউট, পটুয়াখালী জুনিয়র ইন্সট্রাক্টর মোঃ শাহিন আলম এবং নিপা হক। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
Comment Disabled



