তৃণমূল পর্যায়ে বাছাইকৃত খেলোয়াড়দের প্রশিক্ষণ উদ্বোধন
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী
তারিখ: ২০১৬-০৮-০৬ | সময়: ০৭:৪৮:৪২
স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় জাতীয় ক্রীড়া পরিষদের আর্থিক সহযোগিতায় এবং পটুয়াখালী ক্রীড়া সংস্থার আয়োজনে তৃণমূল পর্যায় থেকে বাছাইকৃত খেলোয়াড়দের প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।
৫ আগস্ট শুক্রবার সকাল ১০টায় ব্যায়ামাগারে ৫-৯ আগস্ট ৫দিনব্যাপি এই প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম শামিুল হক ছিদ্দিকী। বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলী আকবর মিয়া, সহ সাধারন সম্পাদক আনম আমিনুল হক মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন, শ্যামল সরকার কোষাদক্ষ এ্যাড.সাইফুল আহসান কচি, সদস্য অ্যাড. মোঃ হারুনার রশিদ, বাদল হালদার, রেজাউল করিম। ৫দিনব্যাপি এই প্রশিক্ষণে ৪০ জন প্রতিযোগীর মধ্যে ২০ জনকে বাছাই করা হয়। প্রশিক্ষণের শেষ দিন ৯ আগষ্ট বাছাইকৃতদের মধ্যে ১জন ছেলে ও ১ জন মেয়েকে নির্বাচন করে ঢাকায় প্রশিক্ষণে নেয়া হবে।
Comment Disabled



