পটুয়াখালীতে রি-কল প্রকল্পের মতবিনিময় কর্মশালা
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী
তারিখ: ২০১৬-০৮-০২ | সময়: ০৯:১৫:৫৫
স্টাফ রিপোর্টার ॥ ইউকেএইড-সিঁড়ি এর অর্থায়নে অক্সফামের সহযোগিতায় ওয়েভ ফাউন্ডেশন’র আয়োজনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ইকনমিক এমপাওয়ারমেন্ট অব দি পুওরেস্ট ইন বাংলাদেশ (ইইপি) প্রকল্পে রেজিলিয়েন্স থ্রু ইকনমিক এমপাওয়ারমেন্ট, ক্লাইমেট এ্যাডাপ্টেশন, লিডারশীপ এন্ড লার্নিং (রি-কল) প্রজেক্টের রি-কল প্রকল্পের মতবিনিময় সভা ২ আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় পটুয়াখালী ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহরাব হোসেন’র সভাপতিত্বে রি-কল প্রকল্পের মত বিনিময় কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ. কে.এম শামীমুল হক ছিদ্দিকী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিনিয়র তথ্য অফিসার মো. জাকির হোসেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ.কে.এম আবদুর রহমান, জেলা সমবায় কর্মকর্তা শাহাবুদ্দিন বিশ^াস। বক্তব্য রাখেন ছোটবিঘাই ইউপি চেয়ারম্যান আলতাফ হোসাইন হাওলাদার, বদরপুর ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান মানিক মিয়া, মাদারবুনিয়া ইউপি চেয়ারম্যান মোসফিকুর রহমান মিলন মাঝি, জৈনকাঠী ইউপি চেয়ারম্যান মো. ফিরোজ আলম, লাউকাঠী ইউপি চেয়ারম্যান মো. শহিদুল অঅলম খোকন, সাংবাদিক জালাল আহমেদ, এনজিও প্রতিনিধি মাহফুজা ইসলাম প্রমুখ।
পটুয়াখালী সদর উপজেলার ১২টি ইউনিয়নে ২০১১ সনের ১ সেপ্টেম্বর হতে ২০১৬ সনের ৩১ জুলাই পর্যন্ত রি-কল প্রকল্পের আওতায় হতদরিদ্র ৬ হাজার পরিবারে স্থায়ীত্বশীল অর্থনৈতিক উন্নয়নের ধারা সৃষ্টির বিভিন্ন কার্যক্রমের বর্ণনা প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন রি-কল প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী কাজী মো. গিয়াস উদ্দিন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের আঞ্চলিক সমন্বয়কারী মো. আজিজুর রহমান।
Comment Disabled



