পটুয়াখালীতে হোমিওপ্যাথিক ডাক্তারদের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার 3
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী

তারিখ: ২০১৬-০৭-২৩ | সময়: ০৯:০৪:১৩

স্টাফ রিপোর্টার ॥ গুলশানে ও শোলাকিয়া জঙ্গি হামলাসহ দেশের বিভিন্ন স্থানে হোমিও প্যাথিক ডাক্তারদের কুপিয়ে হত্যার প্রতিবাদে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ ডি.এইচ.এম.এস ডক্টরস এ্যাসোসিয়েশনের সদস্যরা।
২৩ জুলাই শনিবার সকাল ৯টায় জেলা ডি.এইচ.এম.এস ডক্টরস এ্যাসোসিয়েশনের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ করে। সেখানে ডি.এইচ.এম.এস ডক্টরস এ্যাসোসিয়েশন পটুয়াখালী জেলার শাখার সভাপতি ডা. এ.বি.এম জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ডি.এইচ.এম.এস ডক্টরস এ্যাসোসিয়েশন পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মো. হারুন-অর-রশীদ, সিনিয়র সহ-সভাপতি ডা.সৈয়দ আঃ ওয়াদুদ, উপাধ্যক্ষ ডা. মো.বজলুর রহমান, ডা. মোশারফ হোসেন, ডা. আবদুল লতিফ, ডা. মো. শাহেদ আলী, মাওলানা নাসির উদ্দিন প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ডা. ধীরেন্দ্র নাথ পাল, প্রভাষক ডা. অনিতা রানী দাস, ডা. জান্নাতুল ফেরদৌসী কাজল, ডা. নিজাম উদ্দিন সিকদার, ডা.ফাতেমা আক্তার রুমা, ডা. সিকদার মো. জাকারিয়া, ডা. তাসলিমা জাহান, ডা. জুলেখা, ডা.এমডি হাসান, ডা.নিজাম উদ্দিন, ডা. রফিকুল ইসলাম, ডা.গাজী সালাউদ্দিন, ডা. মানিক দত্ত।





Comment Disabled

Comments