জুবিলী স্কুলের হালিম পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী
তারিখ: ২০১৬-০৭-২১ | সময়: ০৯:০৬:৫৩
বার্তা রিপোর্ট ॥ শিক্ষা সপ্তাহ-২০১৬ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজী) মোঃ আব্দুল হালিম স্কুল পর্যায়ে পটুয়াখালী জেলায় শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছেন। জেলা শিক্ষা অফিসের তত্ত্বাবধানে পরিচালিত প্রযোগিতা অনুষ্ঠিত হয়। এর আগে তিনি উপজেলা পর্যায়ে প্রতিযোগিতায় ও তিনি শ্রেণী শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন।
তিনি ২০০৬ সাল থেকে অদ্যাবধি ঐতিহ্যবাহী পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের অত্যন্ত সুনামের সাথে একজন দক্ষ ইংরেজী শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি ১৯৭৮ সালের ০১ ডিসেম্বর সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কাদাউ বাদলা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। আলহাজ্জ্ব মোঃ আব্দুল জলিল এবং মাতা আলহাজ্জ্ব মোসাঃ হাওয়া খাতুনএর ৫ সন্তানের কনিষ্ঠতম । তিনি তার সকল শুভাকাঙ্খীর প্রতি কৃতজ্ঞ এবং ভবিষ্যতে আরও সম্মান ও সাফল্যের জন্য সকলের নিকট দোয়াপ্রার্থী।
Comment Disabled



