তালতলীতে পিতার বিরুদ্ধে জমি আত্মসাতের অভিযোগ ছেলের
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী
তারিখ: ২০১৮-০৫-১৬ | সময়: ০৮:১৭:০৫
পটুয়াখালী প্রতিনিধিঃ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের শালিস বিচারের রায়ে মামলা তুলে নিলেও ছেলের জমি ফিরিয়ে দেয়নি জন্মদাতা পিতা। এ ঘটনাটি বরগুনা জেলার তালতলী উপজেলার ছকিনা গ্রামে।
অভিযোগ সূত্রে জানাগেছে, ছকিনা গ্রামে আলতাফ হোসেনের ছেলে কালাম চেীধুরী তার নিজের নামে প্রাপ্ত বন্দোবস্ত সরকারী খাসজমি নিজের টাকায় ২০০৬ সালে ১৫ আগস্ট বাবা আলতাফ হোসেনের নামে সাব দলিল করে দেয়। পিতা আলতাফ হোসেন এই জমির মালিক হয়ে, জমির দলিল দেখিয়ে তালতলী কৃষি ব্যাংক থেকে ১৬,৪৭০ টাকা লোন গ্রহন করে। পিতা আলতাফ হোসেন পুত্রের টাকার জমি আত্মসাতের হীন উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলক ছেলের বিরুদ্ধে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দুইটি সিআর মামলা দায়ের করে। মামলা নং-৬০৫/২০১৪ ও ৬২৫/১৭। এ নিয়ে পিতা ও পুত্রের মধ্যে দ্বন্দ ফ্যাসাদ সৃস্টি হয় এবং ছেলেকে বিভিন্ন ভাবে প্রান নাশের হুমকি দেয়। এ ঘটনা এলাকাবাসী শালিশ বিচার করে মামলা তুলে নিতে এবং ছেলের ৫০ শতাংশ জমি ফিরিয়ে দিতে বলে। পিতা আলতাফ হোসেন মামলা তুলে নিলেও ২৫ শতাংশ জমি ফিরিয়ে না দিয়ে পুনরায় মিথ্যা মামলা মোকদ্দমা করে শায়েস্তা করার হুমকি প্রদান করছে বলে ছেলে কালাম চৌধুরী পিতা আলতাফ হোসেনের বিরুদ্ধে এ অভিযোগ করেন।
Comment Disabled



